× Banner
সর্বশেষ
গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশাল-১ আসন আ’লীগের একক প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
agailjhara

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) বাংলাদেশ আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রীর পদমর্যাদা), কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়ন সদস্য, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগহ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে এগারটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, হাসানাত আব্দুল্লাহর ছেলে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসংগত, একাদশ জাতীয় সংসদ নির্বাচেনও আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আবুল হাসানাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..