× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডেস্ক

বুধবার থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
কর্মসূচি ঘোষণা বিএনপির
কর্মসূচি ঘোষণা বিএনপির

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ও খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তিতে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

আজ সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন।

রিজভী বলেন, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায়। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।

এদিকে, বিএনপির অবরোধের সমর্থনে আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট  কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। পরে আবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সবশেষ পঞ্চম দফায় রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি, যা মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..