বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বরিশালে আজ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বরিশাল সার্কিট হাউজে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বীকৃতি আদায়ের জন্য মুজিবনগর সরকারের ভূমিকা ছিলো অপরিসীম। হানাদার বাহিনী বাঙালিদের ওপর যে নির্যাতন করেছিল তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে মুজিবনগর সরকার। সেজন্য মুজিবনগর সরকারের ইতিহাস লালন করতে হবে।

জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইঊনুস এবং শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।