× Banner
সর্বশেষ
“বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা প্রদীপ কুমারের

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ কুমার নামের এক তরুণ। স্ট্যাটাসে মৃত্যুর জন্য প্রেমিকা এবং তার পরিবারকেও দায়ী করেন ওই যুবক। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত প্রদীপ কুমার মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী এলাকার বাসিন্দা। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মুন্সীগঞ্জ ইউনিয়নের সভাপতির ছিলেন। আত্মহত্যার আগে ফেসবুকে স্ট্যাটাসের একটি অংশে প্রদীপ কুমার লেখেন ‘বিদায় পাখি তুমি যে এই ভাবে আমার সাথে বেঈমানি করবে আমি কখনো বুঝিনি। আর কখনোই তোমাকে বিরক্ত করব না কিন্তু একটা কথা বলব পাখি আমাকে যে ভাবে ঠকালে এইভাবে অন্য কোনো মায়ের কোল খালি করো না’
এসময় তার মৃত্যুর জন্য প্রেমিকা এবং তার পরিবারকে দায়ী করেন প্রদীপ। আত্মহত্যার আগে ফেসবুক স্টাটাসে প্রেমিকার সঙ্গে ভিডিওকলের কিছু মুহূর্ত ও ছবিও পোস্ট করেন তিনি।
মুন্সিগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নিপা চক্রবর্তী বলেন, প্রদীপের বংশীপুরের একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তার ওপরে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এক তরুণের আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি


এ ক্যটাগরির আরো খবর..