বয়স্ক মানুষদের বয়স কমিয়ে দেওয়ার পদ্ধতি উদ্ভাবন

বয়স্ক মানুষদের বয়স কমিয়ে দেওয়ার পদ্ধতি উদ্ভাবন

আণবিক জীববিজ্ঞানের গবেষক ডেভিড সিঙ্কলেয়ারের নেতৃত্বে হার্ভার্ড মেডিকেল স্কুলের এক দল গবেষক, পরীক্ষাগারে একটি ইঁদুরের বয়স কমিয়ে দিয়েছেন। বিজ্ঞানীদের ধারণা, এই পদ্ধতি কাজে লাগিয়ে বয়স্ক মানুষদের বয়স কমিয়ে দেওয়া সম্ভব।

বিজ্ঞানীদের দাবি, কিছু বিশেষ ধরনের প্রোটিন পূর্ণবয়স্ক কোষকে পুনরায় ‘স্টেম সেল’-এ রূপান্তরিত করতে পারে। এই পদ্ধতি কাজে লাগিয়েই ২০২০ সালে একটি ইঁদুরের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে সমর্থ হন বিজ্ঞানীরা। বার্ধক্যজনিত কারণে ওই ইঁদুরটির রেটিনা নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু বিজ্ঞানীরা ওই রেটিনার কোষগুলিকে পুনরুজ্জীবিত করতে সমর্থ হন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এ বার সামগ্রিক ভাবে একটি ইঁদুরের বয়স কমিয়ে ফেললেন বিজ্ঞানীরা।

২০০৭ সালে ত্বকের কোষের বয়স কৃত্রিম ভাবে বৃদ্ধি করতে সমর্থ হয়েছিলেন, জাপানি বিজ্ঞানী শিনইয়া ইয়ামানাকা। সেই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা দীর্ঘ দিন ধরেই চেষ্টা করছিলেন সেই পদ্ধতিটিকেই উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার। একই সঙ্গে জন্ম নেওয়া দু’টি ইঁদুরের ক্ষেত্রে পরীক্ষা চালাতে গিয়ে, একটি ইঁদুরে বিশেষ কিছু প্রোটিন ও জিনগত বদল ঘটান বিজ্ঞানীরা। দেখা গিয়েছে, একটি ইঁদুর ক্রমশ বৃদ্ধ হয়ে গেলেও, অপর ইঁদুরটির উপর বয়সের কোন প্রভাব পড়েনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।