বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের সর্বশেষ রাত ৮টার প্রতিবেদন অনুয়ায়ী আগামী ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকবে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় ৭৩টি স্থানে পানির সমতল হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ১৮টি স্থানে। শুধুমাত্র তিতাস ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে।

          প্রতিবেদন অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস : খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে  ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের নদীবন্দরসমূহকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

          সরকার গত ১ জুলাই থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলায় ২৮ হাজার ১৫০ মে. টন চাল, ৪ কোটি ৮১ লাখ
৫০ হাজার টাকা, ১ লাখ ১৭ হাজার কার্টন শুকনা খাবার, ৮ হাজার ৫০০ সেট তাঁবু, ৫৪ হাজার ৫০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণে ১৬ কোটি ৩৫ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয়ে ১৮ লাখ টাকা এবং গোখাদ্য ক্রয়ে ২৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।