নারায়ণগঞ্জে চাঁদ রাতে বন্ধুর হাতে খুন হলেন গার্মেন্টসকর্মী

নারায়ণগঞ্জে চাঁদ রাতে বন্ধুর হাতে খুন হলেন গার্মেন্টসকর্মী

চাঁদ রাতে খুন হলো ফতুল্লায় ফেরদৌস (৩০) নামে এক যুবক। নারায়ণগঞ্জে তারই এক বন্ধু তাকে খুন করে ছুরিকাঘাতে।

গত মাস আগে পারিবারিকভাবে গার্মেন্টস কর্মী ফেরদৌসের সাথে তার বিয়ে হয় সাদিয়ার। বিবাহিত জীবনের প্রথম ঈদ হতো এই দম্পতির। ভাগ্যের নির্মমতার শিকার হলেন তারা দুজনই। রাকিব তার স্বামীর বন্ধু। তবে তার স্বামী ফেরদৌস ও রাকিবের মধ্যে পূর্বে কোন শত্র‍ুতা ছিল কিনা সাদিয়া জানেন না।

রবিবার (২৫ মে) দিনগত রাত একটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার মুসলিমনগর এলাকায় লোকমান হোসেনের বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের আড়াই ঘন্টা পর রাতেই নিহত ফেরদৌসের বন্ধু অভিযুক্ত রাকিবকে আটক করেছে পুলিশ।

নিহত ফেরদৌস ওই বাড়ির ভাড়াটে বাসিন্দা। খুনের অভিযোগে আটককৃত রাকিবও একই বাড়ির ভাড়াটে। তারা দুইজন দীর্ঘদিনের বন্ধু এবং একই গার্মেন্টসের সহকর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওই বাড়ির আরেক ভাড়াটে বাসিন্দা রেডিমেট কাপড় ব্যবসায়ী সুমন জানান, চাঁদ রাতে ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রি ও হিসাব-নিকাশ শেষ করে রাত একটার দিকে তিনি বাসায় ফেরেন। ঘরে ঢুকেই বাড়ির গোসল খানার মধ্যে চিৎকার শুনতে পান। পরে তিনি সেখানে গিয়ে রাকিবকে রক্তমাখা ছুরি হাতে দেখতে পান। এ দৃশ্য দেখে ভয়ে তিনি চিৎকার দিলে বাড়ির অন্যান্য ভাড়াটে বাসিন্দারা ছুটে এলে রাকিব দ্রুত বাড়ি থেকে বের হয়ে পালয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মামুন বলেন, নিহতের শরীরের পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। ঘটনার পর রাত আড়াইটার দিকে পঞ্চবটি এলাকা থেকে রাকিবকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের কারন এখনো জানা যায়নি। রাকিব এখনো মুখ খোলেনি। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।