× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

রাজশাহী প্রতিনিধি: মহানগরীতে ছুরিকাঘাতে লালা মিয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

গতকাল রোববার দিবাগত মধ্যরাতে নগরীর জামালপুর তাঁতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালার তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি রক্তমাখা ছুরি।নিহত লাল মিয়ার বাড়ি নগরীর মেহেরচণ্ডী চকপাড়া এলাকায়। তার বাবার নাম আবুল কাশেম।

আটক তিনজনের বাড়িও একই এলাকায়। তারা হলো রিয়াজুল ইসলাম ওরফে সিয়াম (১৬), রাব্বি আহমেদ ওরফে সিহাব (১৭) ও শাহীন (২০)।নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক(এসআই) আবদুল মমিন জানান, নিহত লালা ও আটক তিন কিশোর পরস্পরের বন্ধু। গতকাল রাতে জামালপুর তাঁতপাড়া এলাকায় তারা সবাই একসঙ্গে মদ্যপান করে। এরপর লালার পিঠে ছুরি দিয়ে অন্তত পাঁচটি আঘাত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে লালার তিন বন্ধুকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..