বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের উপকূলবর্তী একটি রিসোর্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। সোমবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, উপকূলীয় শহর গ্র্যান্ড-বাসামে হোটেল এতোয়লে ডু সুদের কাছে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই সৈন্য ছাড়াও ১৪ জন বেসামরিক লোক নিহত হন।

দেশটির প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারারের বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, বাসাম শহরে হামলার ঘটনায় ছয় হামলাকারী অংশ নিয়েছেন। যারা সাবই নিহত হয়েছেন।

হামলার স্থানটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের অংশ বলে জানা যায়। যেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকতো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।