× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৭৫ জন। আহতদের অনেকের অবস্থাই গুরুতর।

রোববার (১৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪১ মিনিট) আঙ্কারার কিজিলায় জেলার গুভেন পার্ক এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

আঙ্কারার গুভেন পার্ক এলাকাটির আশেপাশে বেশ কয়েকটি বাসস্টপ রয়েছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। দমকল বাহিনীর কয়েকটি গাড়ি ও অনেকগুলো অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানানো হয়েছে খবরে।

ঊর্ধ্বতন এক তুর্কি নিরাপত্তা কর্মকর্তা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, বিস্ফোরণের ঘটনাটি একটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..