বনানীতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনাস্থলে দমকলের ২২টি ইউনিট

দি নিউজ ডেক্সঃ ঢাকার রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এসময় ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।

ঢাকার বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে এনেছে। তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আজ ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।