× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বদলি করা হয়েছে দুদকের সাত কর্মকর্তাকে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: অবশেষে বদলি করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকসহ সাত কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. জসীম উদ্দিন খানের সই করা আদেশ সূত্রে বিষয়টি জানা গেছে। সম্প্রতি জারি হওয়া ওই আদেশে সাত কর্মকর্তাকে অবিলম্বে বদলি করা স্থানে যোগদান করতে বলা হয়েছে।

আদেশে দুদকের যশোর বিভাগের পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) সচিবালয়ের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোনায়েম হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) উপপরিচালক, উপপরিচালক শাহীন আরা মমতাজকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক, উপপরিচালক মো. রফিকুজ্জামানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপপরিচালক, উপপরিচালক সৈয়দ তাহসিনুল হককে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (সিসিসিটি) উপপরিচালক, যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল হুদাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপপরিচালক এবং পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল মাজেদকে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) সচিবালয়ের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে চলতি বছরের মে মাসে এক পরিচালকসহ সাত কর্মকর্তাকে প্রেষণে বদলি করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে সুপারিশ পাঠায় দুদক।


এ ক্যটাগরির আরো খবর..