× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

গুয়ানতানামোর মতো নির্যাতন অস্ট্রেলিয়ার সংশোধনকেন্দ্রে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: গুয়ানতানামো বে ও আবু গারাইব কারাগারে বন্দিদের ওপর যে ধরনের নির্যাতন চালানো হতো, সে রকম নির্যাতনের ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায় একটি সংশোধনকেন্দ্রে এক কিশোরের ওপর।

সোমবার স্থানীয় টেলিভিশন চ্যানেল এবিসিতে নির্যাতনের এ চিত্র প্রচারিত হয়। এ ঘটনায় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন।

দ্য ফোর কর্নার্স নামে এবিসি চ্যানেলের ওই অনুষ্ঠানে নর্দান টেরিটরি রাজ্যের ডন ডেল সংশোধনকেন্দ্রে কিশোরটির ওপর নির্যাতনের গোপন ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়।

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে কোনো এক সময় ওই কিশোরটিকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওই সময় তার বয়স ছিল ১৩-১৪ বছর।

বন্দিদশার একপর্যায়ে ওই কিশোরটিকে প্রাপ্তবয়স্ক আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে তাকে নগ্ন করে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়। ওই সময় প্রায় দুই ঘণ্টা তাকে একটি মুখোশ পরিয়ে রাখা হয়।

কেন্দ্রটিতে ২০১৪ সালে যে ছয় শিশুর ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছিল, ভিডিওতে প্রকাশিত নির্যাতিত কিশোরটি তাদেরই একজন।

গুয়ানতানামো বে কারাগার ও ইরাকের কুখ্যাত আবু গারাইব কারাগারে বন্দিদের ওপর যে ধরনের নির্যাতন চালানো হতো, এবিসি চ্যানেলে অস্ট্রেলীয় এই কিশোরকে নির্যাতনের এই চিত্রটিকে তার সঙ্গে তুলনা করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘সব অস্ট্রেলীয়র মতো আমিও গভীরভাবে মর্মাহত, ডন ডেল সেন্টারে নিপীড়নের চিত্র দেখে আমি মর্মাহত ও হতভম্ভ। এ ঘটনা তদন্তে আমরা রয়েল কমিশন গঠন করতে যাচ্ছি। আমরা এটি নর্দান টেরিটরি সরকারের সঙ্গে যৌথভাবে করব।’


এ ক্যটাগরির আরো খবর..