বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন মেহেরপুর সদর উপজেলা

মেহের আমজাদ,মেহেরপুর (১৯-০৯-১৮): মেহেরপুর সদর উপজেলা প্রথমবারের মতো অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার বিকালে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফইনাল খেলায় মেহেরপুর সদর উপজেলা ৩-০ গোলে মুজিবনগর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ও সমাপনি দিনের খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আনেয়ার হোসেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এসময় সেখানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ, (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার,জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কে,এম আতাউল হাকিম লাল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।