যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮ পিচ স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, আটক আসামী হলেন, শার্শা থানাধীন হাড়িখালী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে আলাউদ্দিন (৫২)।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে নয়টার সময় পুলিশ জানায়,শার্শা থানাধীন নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮পিস স্বর্ণের বার এবং একটি সুজুকী মোটরসাইকেলসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।
নাভারন সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানায়,শার্শা থানা ওসি শামিনুল হক, ও শার্শা থানার এসআই জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি টিম শার্শা থানাধীন খাজুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে আসামি আলাউদ্দীনকে আটক করা হয়।
অপর দুইজন অজ্ঞাতনামা আসামী সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত আসামির হেফাজতে থাকা আলামত তল্লাশি করে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকী মোটরসাইকেল জব্দ তালিকা মূলে উদ্ধার ও জব্দ করা হয়।
উক্ত ঘটনায় একটি নিয়মিত চোরাচালানের মামলা রুজু প্রক্রিয়াধীন।এ ছাড়াও উক্ত ঘটনায় জড়িত অজ্ঞাতানামা ২ জন ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহ সহ আটকের অভিযান অব্যহত আছে।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।





