মেহেরপুরের বারদিতে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ছাত্রলীগের লিফলেট বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (১৯-০৯-১৮)
“সমৃদ্ধ মেহেরপুর গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ”এই শ্লোগানে মেহেরপুর সদর উপজেলার বরাদির বিভিন্ন স্থানে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এবং অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মেহেরপুরে যে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তা তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে বরাদির বিভিন্ন স্থানে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মেহেরপুর শহরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এ.কে কুতুব,জেলা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলকার নাইন বায়েজিদ,সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল বাবু,সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক শাহীন রেজা, বারদি ইউনিট আওয়ামীলীগের সভাপতি শামীম ফেরদৌস, বারদি ইউনিট ছাত্রলীগের সভাপতি আল মামুন, সহ-সভাপতি শফিকুর রহমান লিটন, সাধারন সম্পাদক আর.এ রবিন,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ লিফলেট বিতরনে অংশ গ্রহন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।