× Banner
সর্বশেষ
Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্র সহায়তা করবে: আইনমন্ত্রী ভারত–বাংলাদেশ সীমান্তে ‘অ্যান্টি-ইনফিলট্রেশন গ্রিড’ পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় জোর

নৌকার সমর্থনে মেহেরপুরে জেলা যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (১৯-০৯-১৮):   আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের ভোটারদের বাংলাদেশ আওয়ামীলীগকে (নৌকা) সমর্থন করার আহবান জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে মেহেরপুর জেলা যুবলীগ।

বুধবার বিকালে মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে ওই মোটর সাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে মেহেরপুর পৌর কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিবনগর হয়ে মেহেরপুর শহরে পৌঁছে শেষ হয়।

শোভাযাত্রায় মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল, সদর থানা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, মোনাখালী ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মফিজুর রহমান,মেহেরপুর জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, ইয়ানুস আলী,সাইদুর রহমান উজ্জল,মেজবাউদ্দিন,সৈহেল সহ যুবলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীরা প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..