ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের বাস টার্মিনালে শ্রমিকদের অবৈধ একটি ঘর উচ্ছেদ করতে গেলে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী কর্মীদের হাতে গুরুতর হামলার শিকার হয়েছেন পৌরসভার পরিস্কার পরিছন্ন সুপার ভাইজার সামশুল আলম মনু।
তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।
বুধবার শহরের বাসটার্মিলে পৌরসভা কতৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানায়, বুধবার সকালে পৌরসভার ৪টি কর্মী ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা বাধা প্রদান করে। এ সময় পৌরসভার পরিস্কার পরিছন্ন সুপার ভাইজার সামশুল আলম মনুর উপর হামলা করে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা। নিজেরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে পৌর কর্মচারি মনুর হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও ধারণা করেছে বলে অনেকে জানিয়েছেন। খবর পেয়ে পৌর মেয়র ঘটনাস্থলে ছুটে গেলে শ্রমিকদের তোপের মুখে পরে। এ সময় পুলিশ মেয়রকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত মনুকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ডাক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
পৌর কর্মচারি সামশুল আলম জানান, শ্রমিকরা যখন আমার উপর হামলা করে তখন আমি আইনের আশ্রয়ের কথা বললে তারা আরো ুদ্ধ হয়ে উঠে। এ সময় কয়েকজন শ্রমিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ছিড়ে জোর করে আমার হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও ধারনা করে।
মোটর পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এন্তাজুল হক এন্তা জানান, মতা এখন আমাদের হাতে। পৌরসভা চাইলেও মোটর পরিবহন শ্রমিক লীগের অফিস উচ্ছেদ করতে পারে না। পৌর কর্মচারি সামশুল আলম মনুকে ফাসানোর জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলার অভিযোগের কথা জানতে চাইলে তিনি জানান, ওই কর্মচারি ছবি ছিড়েছে। আমরা তা মোবইলে ছবি নিয়েছি।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী জানান, অবধৈ ভাবে মোটর পরিবহন শ্রমিক লীগ নামে একটি সংগঠন ঘর নির্মান করছিল শুনেছি। এই সংগঠন আমাদের কোন অঙ্গ সংগঠনের মধ্যে পড়ে না। ঘর নির্মান না হতেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি কেন সেখানে। যারাই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়েছে সুষ্ঠ তদেন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
পৌর মেয়র র্মিজা ফয়সাল আমিন জানান, বাস টার্মিনাল পৌরসভার। এখানে ইচ্ছে করলে কোন সংগঠন ঘর নির্মান করতে পারে না। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে আমার কর্মচারির উপর হামলা করা হয়েছে। বিষয়টি অন্য দিকে প্রভাহিত করার জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেড়ার অভিযোগ তুলছে কতিপয় লীগ ধারী শ্রমিকরা। কর্মচারিকে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎনিক ভাবে বাস টার্মিনালে গিয়েছে। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেড়া অবস্থায় উদ্ধার করা হয়। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।





