× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

বগুড়া জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত, মজনু সভাপতি- রিপু সাধারণ সম্পাদক

Biswajit Shil
হালনাগাদ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: দীর্ঘ ৫ বছর পর বর্ণিল ও শান্তিপ্রিয় আয়োজনে উৎসবমুখর পরিবেশে নিচ্ছিদ্র নিরাপত্তায় বগুড়া জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ নতুন কমিটিতে বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানকে সভাপতি, যুগ্ম সম্পাদকে রাগেবুল আহসান রিপুকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত ত্রি বার্ষিক সম্মেলন শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বেলা সাড়ে ১০টায় উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম।

এছাড়া সম্মেলনের প্রথম পর্বে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদা মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও মেরিনা জাহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন বিলুপ্ত জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ রণি।

সম্মেলনে ৫১৫জন কাউন্সিলর সহ প্রায় ২৫ হাজার ডেলিগেট উপস্থিত হয়ে বর্ণিল সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে জন সমদ্রে পরিণত হয়। উদ্বোধনের পর সম্মেলন মঞ্চে দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করেন বগুড়ার নৃত্য শিল্পীরা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম হাইকমান্ডের পছন্দ অনুযায়ী নতুন এই আংশিক কমিটির ঘোষণায় সভাপতি পদে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনুকে। বিগত কমিটির যুগ্ম সম্পাদক রাগিবুল আহসান রিপু সাধারণ সম্পাদক, আর সিনিয়র সহ সভাপতি টি জামান নিকেতা। এছাড়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুঞ্জুরুল আলম মোহন ও সাগর কুমার রায়কে যুগ্ম সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের ছেলে মাসুদুর রহমান মিলনকে অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে নেতৃবৃন্দের ঘোষণা দেয়। এসময় তিনি ঘোষিত নতুনদের নেতাদের দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনাও দেন।
এদিকে এ কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণার পর পরই ‘এই কমিটি মানিনা, মানিনা ” বলেন শ্লোগান করে স্থলের সভাস্থলের চেয়ার ভাংচুর করে বিক্ষুদ্ধরা। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রন আনে।
সম্মেলনের কার্যক্রম শুরু আগে সকাল থেকেই জেলা বিভিন্ন উপজেলা, শহর ও বন্দর এলাকা থেকে বর্ণিল সাজে, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে ও উৎসবমুখর হয়ে নেতাকর্মীরা সভাস্থলে অংশ গ্রহন করে। অন্যদিকে সম্মেলনের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ১৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কড়া সর্তকাবস্থানে পুলিশ মোতায়ের ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো।


এ ক্যটাগরির আরো খবর..