× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

বগুড়ায় ২৩০ ফেন্সিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ২৩০ বোতল ফেন্সিডিলসহ ০৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১টি প্রাইভেট কার উদ্ধার করেছে।

১৩ সেপ্টেম্বর রবিবার ভোররাতে বগুড়ার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যরা। এসব ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী পিপিএম জানান, রবিবার ভোর ৪ বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়স্থ যাত্রী ছাউনির সামনে চেকিং করে দিনাজপুর হতে বগুড়া হয়ে ঢাকাগামী একটি প্রাইভেট কার তল্লাশী করা হয়।

এসময় চালকের সিটের পাশে বিশেষ কায়দায় রাখা ১৪০ বোতল ফেন্সিডিলসহ দিনাজপুর জেলার ঘোড়াঘাটের ধলিহার গ্রামের মোজাম্মেল হকের ছেলে জাকিরুল ইসলাম জনি(৩৩), কে পুলিশ গ্রেফতার করে। এর আগে বগুড়া শহরের চারমাথাস্থ সাজু হোটেলের সামনে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল সহ একরামুল (৪৩), মোছাঃ রেবেকা (৩৬), ও মোছাঃ রিমা (২৬) কে পুলিশ গ্রেফতার করে।

অন্যদিকে বগুড়া শহরের পিটিআই মোড়ের ১নং গেটের সামনে হতে ৩০ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ রুবিনা বেগম(৪০), কে গ্রেফতার করে।

এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক মামলা হয়েছে। মাদক বিরোধি অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..