বগুড়ায় শিয়া মসজিদে হামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

বগুড়া সংবাদদাতাঃ বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলা মামলার আসামি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মো. কাউসার (২৫) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

আজ বুধবার ভোর ৬টার দিকে শিবগঞ্জ সদর উপজেলায় এ ঘটনা ঘটে। বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) গাজীউল হক এ তথ্য জানিয়েছেন।

গাজীউল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে শিবগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ একটি দল অভিযান চালায়। ওই সময় কাউসার পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে কাউসার ঘটনাস্থলেই নিহত হয়।

২০১৫ সালের ২৬ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ডসংলগ্ন শিয়া মসজিদে মাগরিবের নামাজ পড়ে বসেছিলেন মুসল্লিরা। এ সময় কতিপয় দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে চার মুসল্লি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত্যু হয় মসজিদের মুয়াজ্জিনের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।