বগুড়ায় করোনায় নারী-শিশুসহ ১২৮ জন আক্রান্ত

বগুড়ায় করোনায় নারী-শিশুসহ ১২৮ জন আক্রান্ত

বগুড়া প্রতিনিধি: দিন দিন বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসাথে বাড়ছে নারী ও শিশুর সংখ্যা। গত রোববার রাত অবদি এ জেলায় ৪০ নারী ও ১০ শিশুসহ নতুন করে আরও ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪০২ জনে দাঁড়াল।

১৪ জুন রোববার রাত ১০টার দিকে বগুড়ার সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য জানান।

ডা. নির্ঝর জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ১৮৮টি পরীক্ষার ফলাফলে নতুন করে ৯৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ ছাড়া টিএমএসএস এর পিসিআর ল্যাবে বগুড়ার ৬৮টি পরীক্ষার ফলাফলে নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।

নমুনার ফলাফল বিলম্বে আসায় আক্রান্তের উপজেলাওয়ারী ঠিকানা জানা যায়নি। তবে নতুন করে ১২৮ জনের মধ্যে পুরুষ ৭৮ জন, নারী ৪০ জন এবং ১০ জন শিশু রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

১২৮ জনের বয়সভিত্তিক বিশে¬ষণে তিনি জানান, ১ থেকে ১৭ বছরের নিচে রয়েছে ১০ জন, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ৬৪ জন, ৪১ থেকে ৫০ জনের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ৩২ জন এবং ৭০ বছরের উপরে নতুন করে একজন আক্রান্ত হয়েছেন।

এ ব্যাপারে ডা. নির্ঝর বলেন, এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪০২ জন করোনায় আক্রান্ত হলেন। তবে জেলায় ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি এবং কেও সুস্থও হননি। তাই মারা যাওয়ার সংখ্যা দুই নারীসহ ১৭ এবং সুস্থতার সংখ্যা ৮৬ জনেই অপরিবর্তিত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।