× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত ১০

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০১৬

সাভার প্রতিনিধিঃ রাজধানীর উপকণ্ঠ সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রপ্তানিমুখী একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় মালিকপক্ষের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার সকালে সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া এলাকায় ‘প্রতীক অ্যাপারেলস’ কারখানায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

কয়েকজন শ্রমিক জানান, ছয় মাস ধরে প্রতীক অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন দেওয়ার কথা বলে টালবাহানা করে আসছিল। এর মধ্যে বেশ কয়েকবার বেতন পরিশোধের কথা থাকলেও তা না করে উল্টো শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। আজ বেতন পরিশোধের কথা বলে শ্রমিকদের কারখানায় আসার কথা বললেও সকালে হঠাৎই প্রতিষ্ঠানটির মালিক কারখানা থেকে নিরাপত্তা প্রহরীর সহায়তায় দ্রুত বেরিয়ে যান। তবে অন্যান্য কর্মকর্তা কারখানার ভেতরেই অবস্থান করছেন।

এদিকে, দাবি আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানটির শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

প্রতিষ্ঠানটির একজন শ্রমিক অভিযোগ করে বলেন, কারখানা মালিকের ভাই সন্ত্রাসী নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। একপর্যায়ে তিনি শ্রমিকদের গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রতীক অ্যাপারেলস কারখানার কমপ্ল্যায়েন্স অফিসার সোনিয়া আক্তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আপনারা যা পারেন, লেখেন। লেখে কী করতে পারেন, দেখি। আন্দোলন করলে শ্রমিকদের পিটিয়ে হাত-পা ভেঙে দেব আমি।’

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে কারখানাটির সামনে পুলিশ পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..