× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ঝিনাইদহ  প্রতিনিধি

ফ্যাসিস আ’লীগ ও তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না-রাশেদ খাঁন

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ফ্যাসিস আ'লীগ ও তার দোসররা আগামী নির্বাচনে

গণঅধিকার  পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আ’লীগের কেউ  ভোটে অংশগ্রহণ করতে  পারবে না। বাংলার জমিনে আর কোনদিন  ১৮/২৪ এর মত নির্বাচন হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। যেখানে ফ্যাসিসদের কোন জায়গা হবে না।
শনিবার (৮ নভেম্বর)  দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কার  ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা এবং ঝিনাইদহ -৪ আসনে গণধিকার পরিষদের প্রার্থী প্রভাষক সাখাওয়াত হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন।
রাশেদ খান তাদের দলীয় প্রার্থীকে পরিচিতি করিয়ে আরো বলেন, এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন,  একজন সংসদ প্রার্থীর ভোট করতে ২০-২৫ কোটি টাকা খরচ হয়। এসবের বিরোধিতা করে বলেন,  নগদ টাকা, মাংশ বা কোন উপঢোকন দিযে যদি কেউ ভোট চাইতে আসে তাদেরকে ঝাটা বাড়ুন দিয়ে প্রতিহত করবেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন আয়োজন নিয়ে এখনো তালবাহানা চলছে।
আগামী ফেব্রয়ারী মাসে যদি নির্বাচন না হয় তাহলে দেশে আরো একটি ১/১১ নেমে আসতে পারে। তিনি বলেন, তৃনমুলে এখনো দখলদারিত্ব চলছে। যারা এসব অপকর্ম  করছে তাদেরকে জুলাই আন্দোলনের সবদল মিলে প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয নেই।গণআধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত  আলোচনা সভাতে আরো বক্তব্য রাখেন, গণধিকার  পরিষদ  ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন,  কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সোলাইমান হোসেন সহ যুব ও ছাত্র পরিষদের  জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..