শার্শায় ফেনসিডিল সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ফেনসিডিল সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
ফেনসিডিলসহ নারী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলা থেকে ১১০ বোতল ফেনসিডিল সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাতক্ষীরা-নাভারণ সড়কের আমতলা এলাকা থেকে তাদের আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সাতপুর গ্রামের শুভ আহমেদের স্ত্রী জুলেখা বেগম (২৫) ও একই গ্রামের আব্দুল্লাহর স্ত্রী আকলিমা খাতুন খাদিজা (২৬)।
বর্তমানে তারা বেনাপোল পোর্ট থানার তালসারী গ্রামে বসবাস করছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদে সাতক্ষীরা নাভারণ সড়কের আমতলা এলাকা থেকে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার  ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে  তাদেরকে যশোর আদালতে  পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।