ফুলবাড়ীতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজীবুর রহমানের শোক সভা অনুষ্ঠিত

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬ জুন বুধবার দুপুর সাড়ে ১২ টায় জাসদ নেতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজীবুর রহমান প্রামানিকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই শোক সভা অনুষ্ঠিত হয়। জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি মকবুল হোসেন।

এতে বক্তব্য রাখেন জাসদ নেতা ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, উপজেলা পাবলিক লাইব্রেরীর লাইব্রেরীয়ান সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবাইদুল হক মিয়া। উল্লেখ্য, ফুলবাড়ীর আব্দুল জব্বার খ্যাত গাজীবুর রহমান প্রামানিক ৫ জুন দুপুর আড়াইটায় ষাট বছর বয়সে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।