উন্নয়নে বইছে ধারা, আয়বর্ধক প্রশিক্ষনে নারীরা, শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, এ প্রতিপাদ্য উপজেলা পর্যায়ে নারীদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার প্রশিক্ষনার্থী নারীদের মাঝে যাতায়ত ভাতার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, সমবায় কর্মকর্তা আফসানা রাখী সহ অন্যান্যরা। শেষে প্রশিক্ষনার্থী ১৩০ জন নারীদের মাঝে চেক ও সনদ বিতরণ করেন অতিথিরা।


