ফুলবাড়ীতে মৎস‍্য সপ্তাহ উদ্বোধন

ফুলবাড়ীতে মৎস‍্য সপ্তাহ উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৪ জুলাই রবিবার জাতীয় মৎস‍্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস‍্য দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ‍্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় হ‍্যালিপ‍্যাড পুকুরে পোনামাছ অবমুক্ত করে উপজেলা প্রশাসন ও মৎস‍্য দপ্তর। এরপর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
স্বাগত বক্তব‍্য রাখেন উপজেলা মৎস‍্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার। আরও বক্তব‍্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, উপজেলা জাতীয় পার্টির সদস‍্য সচিব বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু ও মৎস‍্য চাষী শৈলেন্দ্র নাথ বর্মণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।