× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা সংকটেরও ফুলবাড়ীতে পুলিশি অভিযান অব্যাহত গাঁজাসহ আটক ১ 

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
ফুলবাড়ীতে গাঁজাসহ আটক

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জেলা পুলিশের নির্দেশনা মেনে নিরলস কাজ করে যাচ্ছে ফুলবাড়ী থানা পুলিশ। করোনা ভাইরাস(কোভিড-১৯)এর বিস্তার রোধ ও আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। পাশাপাশি ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলার চ্যালেন্জ। লক্ষ্য অপরাধ ও মাদক মুক্ত ফুলবাড়ী। সব প্রতিকূলতাকে তুচ্ছ করে রাতদিন জেলা পুলিশ সুপারের নির্দেশনা মেনে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা।বর্তমান করোনা পরিস্থিতিতেও অব্যাহত রয়েছে মাদক বিরোধী অভিযান।
তারই ধারাবাহিকতায় আজ ১৭ মে বরিবার দুপুরে জেলাপুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার নবিউল হাসানের (ওসি তদন্ত)নেতৃত্বে এসআই মোস্তফা, আনোয়ার ও গৌরাঙ্গসহ অভিযান চালিয়ে উপজেলার কাশিপুর  ইউনিয়নের আজোয়াটারী (চৌকিদারটারী) গ্রামের নিজ বসত বাড়ী থেকে ১০কেজি গাঁজাসহ মোঃ মোবাশের(২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে ফুলবাড়ী থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে নবিউল হাসান(ওসি তদন্ত) বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।মামলা প্রক্রিয়াধীন।
পাশাপাশি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি যানান।


এ ক্যটাগরির আরো খবর..