ফুলবাড়ীতে ঢাকা ফেরত যুবকের শরীরে কোভিট-১৯ শনাক্ত

ফুলবাড়ীতে ঢাকা ফেরত যুবকের শরীরে কোভিট-১৯ শনাক্ত
মাহফুজার রহমান মাহফুজ,  ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ঢাকা ফেরৎ তাজুল ইসলাম নামের এক যুবক (৩০) এর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই প্রথম ফুলবাড়ী উপজেলায় রোগীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল।
১৪ এপ্রিল পাওয়া প্রতিবেদনে তার করোনা পজিটিভ ধরা পড়ে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান।
কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে ফুলবাড়ীতে ফিরেছেন। পরে সে জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৪ এপ্রিল মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
সিভিল সার্জন আরও জানান, ১৪ এপ্রিল সন্ধ্যায় সনাক্ত হওয়া রোগীর বাড়িতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের লোকজন তার খোঁজ খবর নিচ্ছেন। প্রয়োজনে চিকিৎসার জন্য তাকে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।