× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

অনলাইন ডেস্ক

ঢাকা ছে‌ড়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
ঢাকা ছে‌ড়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

একদিনের সংক্ষিপ্ত সফর শে‌ষে ঢাকা ছে‌ড়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সা‌ড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থে‌কে ভুটা‌নের উদ্দেশে ঢাকা ত্যাগ ক‌রেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী‌কে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের দি‌কে ঢাকায় আসেন জয়শঙ্কর। কর্মসূচির শুরু‌তে জয়শঙ্কর বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে জয়শঙ্কর ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যাকে নয়া দি‌ল্লি সফ‌রের আমন্ত্রণ জানান। এছাড়া বৈঠকে দু’‌দে‌শের যোগা‌যোগ ব্যবস্থাপনায় আরও জোর দেওয়ার পাশাপাশি সম্পর্কের বর্তমান অবস্থান নি‌য়ে সন্তোষ প্রকাশ করে উভয়পক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..