মেহেরপুর পৌরসভার উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর পৌরসভার উদ্যোগে ০২নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারে মধ্যে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে এসকল ঢেউটিন বিতরণ করেন। এসময় সেখানে পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজীব, জাফর ইকবাল, মহিলা কাউন্সিলর আলপনা খাতুন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, যুবলীগ নেতা মাহাবুব হাসান ডালিম, সাইদুর রহমান উজ্জল, আফজাল হোসেন লিখন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।