মেহের আমজাদ, মেহেরপুর (০১-০২-১৭ ): মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হরাইজন টেকনো লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথম বিভাগ ভলিবল লীগের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই লীগের উদ্বোধন করেন। লীগ কমিটির আহবায়ক সৈয়দ এহসানুল কবীর আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, আতর আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিসিবি’র জেলা কোচ হাসানুজ্জামান হিলন প্রমুখ। এসময় অতিথি বৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন। লীগে জেলার মোট ১২ টি ক্লাব অংশগ্রহন করেছে। উদ্বোধনী খেলায় গাংনী পৌর ভলিবল একদশ জয়লাভ করেছে। খেলায় গাংনী পৌর ভলিবল একাদশ ২৫-১০, ২৫-১০ সেটে মেহেরপুর টাউন ক্লাবকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন এ কে আজাদ টিটু ও কামাল হোসেন।
লীগে অংশগ্রহনকারী বাকি দলগুলো হলো আশরাফপুর জনকল্যান ক্লাব, ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ক্রীড়া চক্র, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ, বুড়িপোতা সবুজ সংঘ, টেংরামারী যুব সংঘ, পিরোজপুর জনতা ক্লাব এন্ড লাইব্রেরী, বিশ্বাস ক্রীড়া চক্র, প্রগতী পরিমেল, রাজনাগর গোল্ডেন ক্লাব, চিৎলা ক্লাব ও নিয়ন স্টার ক্রীড়া চক্র।





