× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

ফুলবাড়িতে কালবৈশাখী ঝড়ে এগারটি দোকান লন্ডভন্ড

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ মে, ২০১৯

রতি কান্ত রায়(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে বালারহাট বাজারের ১১ দোকান-পাট লণ্ডভণ্ড হয়েছে।
রবিবার গভীর রাতে আকস্মিকভাবে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, এই ঝড়ে বালারহাট বাজারের একটি আড়াই শত বছরের পুরাতন আম গাছ দুমরে মুচরে পড়ে বাজারের ১১টি দোকান বিধ্বস্ত হয়েছে।
 ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম, গোবিন্দ্র চন্দ্র পাল ও কাসেম আলী, ওবাদুল হক,দারুল ইসলাম,জায়দুল হক জানান, রাত দেড়টার দিকে বয়ে যাওয়া ঝড়ে পুরাতন আম গাছটি পড়ে তাদের দোকান লণ্ডভণ্ড করে দিয়েছে।
খবর পেয়ে সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও ইউএনও মাছুমা আরেফিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং তাদের সহায়তার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..