ফুটবল টুর্নামেন্টে পাবনা জেলা পুলিশ একাদশ ৩-০ গোলে জয়ী

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চতুর্থ শেখ আবু নাসের ফুটবল টূর্নামেন্টে আজ মঙ্গলবারের খেলায় পাবনা জেলা পুলিশ একাদশ ফুটবল দল ৩-০ গোলে ঝিনাইদহ জেলা ফুটবল দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে খেলার দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের সময় পাবনা জেলা পুলিশ একাদশ দলের ১১ নং জার্সিধারী খেলোয়াড় মুন্না একটি এবং ১৬ ও ৩৯ মিনিটে ৯ নং জার্সিধারী বিদেশী খেলোয়াড় আইকে একাই দুই গোল করেন।

খেলার শুরুতে বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি অমিত রায় ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদ দু-দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়।

আগামীকাল বুধবারের খেলায় স্বাগতিক বাগেরহাট জেলা ফুটবল দল প্রথম কোয়ার্টার ফাইনালে চুয়াডাংঙ্গা জেলা ফুটবল দলের বিপক্ষে খেলবে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।