দুলাল পাল- স্টাফ রিপোর্টার: ধামরাইয়ে সীতি-আড়ালিয়া এলাকায় শনিবার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকরা হচ্ছে- ধামরাই পৌরসভার মাসুদ রানা বিপ্লব ও সীমান্ত ঘোষ। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে ধামরাই থানায় সেকেন্ড অফিসার এসআই মাসুদুর রহমান জানান।

