× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন ব্যবসায়ী সমবায় সমিতির উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গ্রাহকদের নিয়ে উৎপাদনমূখী গবাদি পশুর ফার্ম তৈরিতে উদ্ভূদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা করে টাঙ্গন ব্যবসায়ী সমবায় সমিতি। রবিবার বিকেলে বসিরপাড়া এলাকায় নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর মকছেদুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা সমবায় অফিসার রেজাউল ইসলাম।  এছাড়াও বক্তব্য দেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, টাঙ্গন ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক তোফায়েল আহমেদ প্রমূখ।

সভায় উৎপাদনমুখী গবাদি পশুর ফার্ম তৈরিতে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও এই ফার্ম থেকে কিভাবে আয় হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সভা করা হয়।

টাঙ্গন ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক তোফায়েল আহমেদ বলেন, এ সমবায় সমিতি সাধারণ ও দরিদ্র মানুষের জন্য তৈরি করা হয়েছে। একার পক্ষে এধরনের কার্যক্রম চালানো সম্ভব নয়, তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..