× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ফারুক আহমেদ হত্যা মামলার আরো দুই আসামির আত্মসমর্পণ

admin
হালনাগাদ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

টাঙ্গাইল প্রতিনিধি: আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার চার্জ শীট ভুক্ত আরো দুই আসামি ২৪ সেপ্টেম্বর শনিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, এই মামলার আসামি সাংসদ আমানুর রহমান খান ওরফে রানার ঘনিষ্ঠ সহযোগী নাসিরুদ্দিন নুরু ও সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমান টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু আদালতের বিজ্ঞ বিচারক আবুল মনসুর মিয়া তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত রোববার এই মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খান আদালতে আত্মসমর্পণের পর আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয় এবং পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইয়ের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

উল্লেখ্য, গত তিন ফেব্র“য়ারি এই চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।


এ ক্যটাগরির আরো খবর..