× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত?

কোন কোন ফল খেয়ে বাড়াবেন ওজন

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
ফল খেয়ে বাড়াবেন ওজন

সুস্থ শরীরই সুস্থ মস্তিষ্ক গড়ে তুলতে পারে। কিন্তু নানান দুশ্চিন্তা ঘিরে থাকে জীবনে। সুস্থ থাকার জন্য খাওয়া-দাওয়ার যত্ন নেয়া থেকে শুরু করে ব্যায়াম করা ইত্যাদি নানান কাজ করে থাকি আমরা। সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুষ্টিকর খাবার।

স্বাস্থ্য ভালো রাখতে ফল খেতে হবে। মেদ ঝরাতেও নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে সঠিক নিয়ম মেনে ফল না খেলে হিতে বিপরীত হতে পারে। এতে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমনই ৩টি ফলের কথা বলা হয়েছে, যেগুলো খেলে বেড়ে যেতে পারে ওজন। চলুন জেনে নেয়া যাক-

কলা
কলা খেতে ভালোবাসলেও ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বেশি কলা না খাওয়াই ভালো। শরীরে ভেতর থেকে শক্তি জোগায় কলা। তবে দিনে একটির বেশি কলা খেলে বাড়তে পারে ওজন। কারণ কলায় ক্যালোরির পরিমাণ ১৫০। কার্বোহাইড্রেটের পরিমাণ ৩৭ দশমিক ৫।

আনারস
অ্যান্টি-অক্সিড্যান্টসমৃদ্ধ আনারস যত্ন নেয় শরীরের। এতে পানির পরিমাণও অনেকটা বেশি। শরীরে পানির ঘাটতি মেটাতে আনারস দারুণ কার্যকর। আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি। কার্বোহাইড্রেটের পরিমাণও কম নেই আনারসে। বেশি আনারস খেলে তাই ওজন বাড়ার আশঙ্কা থেকে যায়।

আম
অনেকেরই প্রিয় ফল আম। আম খেলেও ওজন বাড়ার আশঙ্কা থেকে যায়। অনেকেই এটা শুনে হতাশ হতে পারেন। এক কাপ আমে রয়েছে প্রায় ৯৯ ক্যালোরি। ফাইবারের পরিমাণও বেশি। কার্বোহাইড্রেটও রয়েছে ভরপুর পরিমাণে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বেশি আম না খাওয়াই ভালো।


এ ক্যটাগরির আরো খবর..