ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথীনের উপরে মোবাইল কোট পরিচালিত

ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথীনের উপরে মোবাইল কোট পরিচালিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর ও র‌্যাব-৮ এর উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান এর নেতৃত্বে ফরিদপুর জেলার সদর উপজেলায় হারুকান্দি নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় ০৫ (পাঁচ) টি গোডাউনে অভিযান চালিয়ে মোট ৮৫০ (আটশত পঞ্চাশ) কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৮০,০০০/- (আশি হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-৮ বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে নিম্নলিখিত ০৫ (পাঁচ) টি গোডাউনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

১. মোঃ সাকিল, জরিমানার পরিমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১৯০ (একশত নব্বই) কেজি।২. জেসমিন, জরিমানার পরিমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১৫০ (একশত পঞ্চাশ) কেজি।৩. মোঃ সাইফুল ইসলাম, জরিমানার পরিমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৪০ (চল্লিশ) কেজি।৪. মোঃ ইব্রাহিম শেখ, জরিমানার পরিমান ১০,০০০/- (দশ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ২০ (বিশ) কেজি।৫. (খুজে পাওয়া যায়নি), জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৪৫০ (চারশত পঞ্চাশ) কেজি।এদের সবারই গোডাউন হারুকান্দি, সদর, ফরিদপুর এ অবস্থিত।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।