× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ জেলা জয়িতা হলেন কামারখালী ইউপি চেয়ারম্যানের মা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান

মধুখালী প্রতিনিধিঃ সফল জননী নারী হিসেবে ফরিদপুরের শ্রেষ্ঠ জেলা জয়িতা নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের মরহুম বীরমুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস বিশ্বাস (অবসরপ্রাপ্ত শিক্ষক) এর সহধর্মিনী এবং বর্তমান কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র মা মোছাঃ আলেয়া বেগম। দেশব্যাপী বিভিন্ন ক্যাটাগরীতে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে জয়িতা অন্বেষনে বাংলাদেশ নির্বাচিত করা হয়।

আন্তজার্তিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উৎযাপন উপলক্ষে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার ৯ই ডিসেম্বর -২০২০ইং বুধবার সফল জননী নারী হিসেবে জেলার নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা মোছাঃ আলেয়া বেগমের হাতে শ্রেষ্ঠ জয়িতা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মশউদা বেগম, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় সহ শহরের বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নারী সমাজের দুরবস্থার পেক্ষাপটে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন কারী বাংলার অগনিত নারী তাদের অসামান্য অবদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুরুষের পাশাপাশি নারীও মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে দেশ স্বাধীন করেছেন। তেমনি এক নারী ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ এর ইউনিয়নের সফল জননী নারী আলেয়া বেগম। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের মৃতঃ সোনাইল্লাহ ও করিমা বেগমের ঘরে জন্ম গ্রহন করেন। এরপর ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোঃ আঃ কুদ্দুস বিশ্বাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

জানা যায় জীবনযাত্রার ভবিষৎ নিয়ে ছোটবেলা চিন্তিত না হলেও নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তার সাফল্যের পাশাপাশি তার পারিবারিক জীবনেও এসেছে সাফল্যে। তার বড় ছেলে(১) মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান, মেঝে ছেলে (২)মোঃ আসাদুজ্জামান পান্না শিক্ষক,(৩) মোঃ মনিরুজ্জামান বিশ্বাস (মন্নু) (সিভিল ইনঞ্জিনিয়ার)(৪) মোঃ গিয়াস উদ্দিন বিশ্বাস (নান্নু) ( আমেরিকা সিটিজেন),(৫) মোঃ নুরে আলম সিদ্দিকী (মিন্টু) ,(আমেরিকা চাকুরীজীবি),(৬) মোঃ তছলিম আরিফ (চাকুরীজীবি সমাজসেবা অফিসার), মেয়ে (৭) উম্মে হাবিবা বিবাহ জীবনে আমেরিকা,(৮) মেহেনাজ পারভীন শিক্ষক । এ ছাড়া মেঝে বেটার বউ মোছাঃ ফরিদা পারভীন সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক। সককিছু গুছিয়ে আলেয়া বেগম এখন একমাত্র স্বাবলম্বী সফল জননী নারী।


এ ক্যটাগরির আরো খবর..