ফরিদপুরে ১৮ কেজি গাঁজাসহ আটক ২

ফরিদপুরে ১৮ কেজি গাঁজাসহ আটক ২

ফরিদপুরের বোয়ালমারীতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা। আটকরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার ছোট বদলিয়া গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মো. ইমরান (২৫) ও একই জেলার ডামুদাহ থানার বুইচিতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২৮)।

শনিবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতোর বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলি সংযুক্ত একটি পাওয়ার টিলার জব্দ করা হয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতোর বাজার এলাকায় খড় বোঝাই ট্রলি সংযুক্ত একটি পাওয়ার টিলারে তল্লাশি চালানো হয়। এ সময় খড়ের ভেতরে থেকে ১৮ কেজি গাঁজা জব্দসহ ওই দু’জনকে আটক করা হয়। আটকরা মাদক কারবারি। তারা যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে মাদক কেনাবেচা করতেন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করছিল।

আটককৃত আলামতসহ আটক আসামিদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।