সিলেটে নির্মাণ শ্রমিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

সিলেটে নির্মাণ শ্রমিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ইউনিটের নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক নয়নকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ে করা হয়েছে। শনিবার (১০ জুন) নয়নের বাবা আব্দুল জলিল বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামী করে মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোপলিট পুলিশ জানায়, ঘটনার পরপরই সিলেট কোতোয়ালী থানার একটি দল অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রুবেল ইসলাম (৩২), মোঃ আমিনুল ইসলাম (৩০), মোঃ আব্দুর রাজ্জাক (৩৭), আয়নাল হক (২৫) ও মোঃ শাবান আলী (২৬)।

পুলিশ জানায়, নিহত মোঃ নয়ন মিয়া (২১) বিগত ৮/১০ দিন পূর্বে কাজের সন্ধানে সিলেট শহরে আসে। গত ০৮ তারিখ বিকাল বেলা এম জামাল এন্ড কোম্পানী লিঃ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর ১০০ শয্যা বিশিষ্ট নির্মানাধীন ক্যান্সার ভবনের শ্রমিক হিসাবে যোগদান করে নয়ন। সেদিন রাতেই নির্মাণাধীন ভবনের শ্রমিক সর্দার মোঃ আমিনুল ইসলাম (৩০) এর কক্ষ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা খোয়া যায়। নয় তারিখ সকাল ৬টার দিকে কয়েকজন মোঃ নয়ন মিয়া (২১) ও আহত মোঃ আইয়ুব (২৫)-কে নির্মানাধীন ক্যান্সার ভবনের নিচ তলায় শ্রমিকদের থাকার কক্ষে নিয়া যায়। তখন শ্রমিক সর্দার মোঃ আমিনুল ইসলাম (৩০) এর নেতৃত্বে কয়েকজন নয়ন এবং আইয়ুবকে বেদম প্রজার করে। এতে নয়নের অবস্থা গুরুতর দেখে সকাল ৯ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।