সালথার ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ

সালথার ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ
আবু নাসের হুসাইন, সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া এলাকায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার সকালে অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে এখাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুই শত পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে চাউল  ১০ কেজি, ডাল  ১ কেজি, আলু  ২ কেজি, তৈল  ১ কেজি, লবন  ১ কেজি ও ২টি করে সাবান দেওয়া হচ্ছে। আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সেই সাথে করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।