× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর

ফরিদপুরে ১৫ টি দেশের প্রতিনিধিদের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে এশিয়া শেল্টার ফোরাম এর আয়োজনে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলংকা, ভারত সহ এশিয়ার ১৫ টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের এই আশ্রায়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন।

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত আশ্রায়ন প্রকল্পের ঘর গুলো ঘুরে দেখার সময় প্রতিনিধি দলের সদস্যরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেন। বাংলাদেশের এই আশ্রয়ন প্রকল্পগুলো অনুকরনীয়, এশিয়ার অন্যান্য দেশেও এই ধারনার প্রয়োগ সময়োপযোগী বলে মনে করেন প্রতিনিধি দলের সদস্যরা।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আশ্রায়ন প্রকল্প দেশের ভূমিহীন দরিদ্রদের যেমন উপকারে এসেছে, তেমনি বিদেশীদেরও নজর কেড়েছে । এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার ভুমিহীনদের আশ্রয়স্থল হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..