× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
bnp

ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করার খবর পাওয়া গেছে। বহিষ্কাররা হলেন ফরিদপুরের মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মুনসুর নান্নু ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম।

রোববার রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়।

একই সঙ্গে মধুখালী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার( ২৭ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ওই দুই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান,  দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।তবে বিস্তারিত কোন ঘটনা তিনি বলেননি।


এ ক্যটাগরির আরো খবর..