ফরিদপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আজাদ সরদার(৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৬টায় কোতয়ালী থানার লক্ষীপুর এলাকা থেকে তাকে আটক করে। আজাদ উপজেলার গুহ লক্ষীপুর গ্রামের মৃত আজিজ সর্দারের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে¡ বৃহস্পতিবার সন্ধা আনুমানিক ৬টার দিকে কোতয়ালী থানাধীন লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আজাদ সরদারকে ১০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।