ফরিদপুরে বিভিন্ন এলাকায় পুলিশী অভিযানে গ্রেপ্তার-১৪

ফরিদপুরে বিভিন্ন এলাকায় পুলিশী অভিযানে গ্রেপ্তার-১৪

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট ৩ টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ৭ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।

এছাড়াও ট্রাফিক পুলিশ ২২ টি প্রসিকিউশন দেয়। ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করে ও ১৭টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করে।

জেলা পুলিশ জানায়, কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ২ জন আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সালথা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ২ আসামী ও গ্রেফতারি পরোয়ানা আমলে ২জন আসামীকে গ্রেফতার করা হয়।

ভাংগা থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ১জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

মধুখালী থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত গ্রেফতারি পরোয়ানা মূলে ৩জন আসামি গ্রেফতার করা হয়।

সদরপুর থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন নিয়মিত মামলার আসামি গ্রেফতার করা হয়।

আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা কালে গ্রেফতারি পরোয়ানা মূলে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা কালে গ্রেফতারি পরোয়ানা মূলে ১জন আসামীকে গ্রেফতার করা হয়।

ফ‌রিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা – ২২ টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ১৩ টি, আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ৩৩ হাজার টাকা
আটক স‌ংখ‌্যা- মোটর সাইকেল- ১১ টি , প্রাইভেটকার- ১, ট্রাক ১, নছিমন ২, ইজিবাইক ২ টি ।

ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।