× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাওন কাজী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল জানান, শাওন কাজী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মো. শাওন কাজী ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সালথা কলেজ মাঠে বিএনপির শামা ওবায়েদের পক্ষে আয়োজিত জনসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়, যার অন্যতম আসামি শাওন কাজী।

স্থানীয় বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বরের দায়ের করা মামলায় ৮২ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছিল।

সালথা থানা পুলিশ এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করছে।


এ ক্যটাগরির আরো খবর..