× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

ফরিদপুরে করোনাভাইরাস রোধে দোকানপাট বন্ধ ঘোষনা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ মার্চ, ২০২০
ফরিদপুরে দোকানপাট বন্ধ

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে শপিং মল, রেষ্টুরেন্ট, বাণিজ্য কেন্দ্র, ভ্রাম্যমান ফাষ্টফুডের দোকান, আবাসিক হোটেল, পশুর হাট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ ও রাস্তার পাশের খাবার ও চা দোকানের আড্ডার বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে  ঘোষনার পর থেকে ফরিদপুর শহরের রাস্তা-ঘাট অনেকট ফাকা হয়ে আসে। একই সাথে শহরের বেশির ভাগ দোকান-পাট বন্ধ হয়ে যায়। তবে খাদ্য সামগ্রী, ঔষধ, মাছ-মাংসের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সকল দোকানপাট, কাঁচা বাজার, সাধারণ খাবারের হোটেল, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা রয়েছে। একই সাথে এসবস্থানে কেনাকাটার সময় কমপক্ষে ১ মিটার নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য সামগ্রী, ঔষধ, মাছ-মাংসের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সকল দোকানপাট, কাঁচা বাজার, সাধারণ খাবারের হোটেল, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। তবে এসবস্থানে কেনাকাটার সময় কমপক্ষে ১ মিটার নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে।খাদ্যদ্রব্যের পাইকারী বাজার বেলা ১২ টা হতে সন্ধা ৬টা পর্যন্ত অনুমতি সাপেক্ষে খোলা থাকবে।

এতে বিদেশফেরতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করে কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র, থানা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..